প্রযুক্তি
কৃষক কার্ডের লেনদেন সুরক্ষায় সোনালী ব্যাংকের পাশে এক্সেনটেক
সরকারের “কৃষক কার্ড” উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে সোনালী ব্যাংক পিএলসিকে অত্যাধুনিক ও নিরাপদ প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে রবি আজিয়াটা পিএলসির সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেক পিএলসি।
সম্প্রতি টাঙ্গাইলে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রথম ধাপে দেশের ১০টি জেলার ১১টি উপজেলার প্রায় ২২ হাজার কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হচ্ছে। প্রান্তিক অঞ্চলের কৃষকেরা যেন পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিনের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে আর্থিক সেবা পেতে পারেন, সেজন্য এতে ডুয়াল সিম ও ‘রবি সিকিউর কানেক্ট’ সেবা ব্যবহার করা হয়েছে।
এক্সেনটেক পিএলসির এমডি ও সিইও মো. আদিল হোসেন নোবেল বলেন, “এই কর্মসূচির মাধ্যমে আমরা দেশের তৃণমূল পর্যায়ে নিরাপদ ডিজিটাল সেবা পৌঁছে দিচ্ছি, যা কৃষকের জীবনমান উন্নয়ন ও দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।”



