পাবজি মোবাইল গ্লোবাল ওপেন (পিএমজিও) সাউথ এশিয়া ফাইনালসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে দেশের শীর্ষ দল ‘এ-ওয়ান ইস্পোর্টস’। টানা তৃতীয়বারের মতো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে এই কৃতিত্ব অর্জন করেছে দলটি। তাদের এই ঐতিহাসিক যাত্রাকে উদযাপন করতে ব্র্যান্ড পার্টনার এয়ারটেল প্রকাশ করেছে বিশেষ ‘ইস্পোর্টস এন্থেম’ বা থিম সং।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশের শীর্ষ দলগুলোর বিপক্ষে লড়বে এ-ওয়ান ইস্পোর্টস। গানটি বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব ও গেমারদের সংগ্রামের গল্প তুলে ধরেছে। এয়ারটেলের এই উদ্যোগ দেশের উদীয়মান গেমিং খাতকে আরও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।
থিম সংটি উপভোগ করতে ভিজিট করুন: https://www.youtube.com/watch?v=DJoRR-AUIgE



