প্রযুক্তি

টফি সাবস্ক্রিপশন এখন হাতের নাগালে: যেকোনো অপারেটরের গ্রাহক নিতে পারবেন রিটেইল পয়েন্টেই

টফি সাবস্ক্রিপশন এখন আরও সহজ: কার্ড ছাড়াই কেনা যাবে রিটেইল পয়েন্টেডিজিটাল বিনোদনকে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দিতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে বাংলালিংক ও ওটিটি প্ল্যাটফর্ম টফি। এখন থেকে বাংলালিংক বাদে অন্য যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহকরাও দেশের যেকোনো স্থানীয় রিটেইল পয়েন্ট থেকে সহজেই টফি’র সাবস্ক্রিপশন কিনতে পারবেন।

বুধবার (১৩ মে ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রেডিট কার্ড বা ডিজিটাল ওয়ালেটের জটিলতা দূর করতে এই টেলিকম-চালিত রিটেইল ওটিটি উদ্যোগ চালু করা হয়েছে। বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, মানসম্মত বিনোদন সবার জন্য সহজলভ্য করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত নন এমন গ্রাহকরাও এখন দেশি-বিদেশি সিনেমা, লায়ন্সগেট-এর কনটেন্ট এবং জাতীয় দলের ক্রিকেট ম্যাচ সরাসরি দেখার সুযোগ পাবেন।

এমন আরো সংবাদ

Back to top button