দেশের বাজারে অনারের এআই প্রযুক্তির স্মার্টফোন ‘অনার ৬০০’ সিরিজের যাত্রা
৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ২০০ এমপি ক্যামেরা
দেশের স্মার্টফোন বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করে প্রিমিয়াম ‘অনার ৬০০ ৫জি’ সিরিজ নিয়ে এলো বৈশ্বিক ব্র্যান্ড অনার। মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সিরিজের স্মার্টফোনগুলো উন্মোচন করা হয়।
অনার ৬০০ সিরিজের অন্যতম আকর্ষণ হলো এর ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’ ফিচার, যার মাধ্যমে স্থির ছবি থেকে সিনেম্যাটিক ভিডিও তৈরি করা সম্ভব। এছাড়া ফোনে রয়েছে ২০০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা এবং ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও জানান, প্রযুক্তিকে সৃজনশীলতার অনুপ্রেরণা হিসেবে তুলে ধরাই তাঁদের লক্ষ্য।
সিরিজটির প্রো ভ্যারিয়েন্টের (১২/২৫৬ জিবি) দাম ৯৯,৯৯৯ টাকা এবং রেগুলার ভ্যারিয়েন্টের দাম শুরু ৬৪,৯৯৯ টাকা থেকে। এছাড়া ৪৪,৯৯৯ টাকায় ‘অনার ৬০০ লাইট’ মডেলটিও উন্মোচন করা হয়েছে। আগামী ১৫ মে পর্যন্ত স্মার্টফোনগুলো প্রি-বুক করার সুযোগ পাবেন ক্রেতারা।



