হিরো অফ দি ডে

ভূমি সেবায় বিশেষ অবদান: জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ত্রিশালের এসিল্যান্ড

ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন ত্রিশালের এসিল্যান্ড মাহবুবুর রহমান

ময়মনসিংহ জেলা পর্যায়ে দ্বিতীয় শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানভূমি সেবায় বিশেষ দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ জেলা পর্যায়ে দ্বিতীয় শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। গত ২৬ এপ্রিল জেলা প্রশাসনের নিয়মিত ত্রৈমাসিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

সূত্র জানায়, ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকের ডিজিটাল নামজারি, খতিয়ান প্রদান ও দ্রুত ভূমি বিরোধ নিষ্পত্তিতে সাফল্যের জন্য জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ত্রিশাল ভূমি অফিসে দালালচক্র নিয়ন্ত্রণ এবং জনভোগান্তি কমাতে প্রশংসনীয় ভূমিকা পালন করছেন।

নিজের অনুভূতি ব্যক্ত করে এসিল্যান্ড মাহবুবুর রহমান বলেন, “যেকোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণা জোগায়। এই অর্জন পুরো ভূমি অফিসের টিমওয়ার্কের ফল। ভবিষ্যতে ত্রিশালের ভূমি সেবাকে শতভাগ জনবান্ধব করাই আমার মূল লক্ষ্য।” তাঁর এই অর্জনে উপজেলাজুড়ে আনন্দ ও সন্তোষের পরিবেশ বিরাজ করছে।

সম্পাদনা
এনামুল হক

এমন আরো সংবাদ

Back to top button