প্রযুক্তি

হাই-ভ্যালু গ্রাহকদের জন্য বিশেষ বোনাস ও প্যাক আনল বাংলালিংক

Bangla linkদীর্ঘদিন ধরে পাশে থাকা গ্রাহকদের বিশেষ স্বীকৃতি দিতে ‘হাই-ভ্যালু লয়্যালটি পোর্টফোলিও’ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। ৩০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে নিজেদের ‘পিপল-ফার্স্ট’ অঙ্গীকার বাস্তবায়নে এক ধাপ এগিয়ে গেল প্রতিষ্ঠানটি।

এই অফারের আওতায় ৬৯৯ ও ৮১৯ টাকার হাই-ভ্যালু প্যাক ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরায় প্যাক কিনে ‘স্ট্রিক’ বজায় রাখলে যথাক্রমে ২৫ জিবি ও ৩৫ জিবি বোনাস ডাটা পাবেন। এছাড়া যারা বারবার রিনিউ করার ঝামেলা এড়াতে চান, তাদের জন্য আনা হয়েছে ৯০ দিন মেয়াদী কোয়ার্টারলি অ্যাডভান্স প্যাক, যাতে থাকছে ৩০ শতাংশ অতিরিক্ত বোনাস ডাটা।

বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান জানান, যারা ব্র্যান্ডের ওপর আস্থা রাখছেন, তাদের মূল্যায়ন করাই প্রতিষ্ঠানের অগ্রাধিকার। মাইবিএল অ্যাপ, রিচার্জ বা এমএফএস-এর মাধ্যমে গ্রাহকরা সহজেই এই সুবিধা নিতে পারবেন। গ্রাহক-বিশ্বস্ততাকে গুরুত্ব দিয়ে একটি উন্নত ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতেই বাংলালিংকের এই প্রয়াস।

এমন আরো সংবাদ

Back to top button