রাজনীতি

রাজধানীতে বিএনপির নির্বাচনি সমাবেশ রোববার

রাজধানীতে বিএনপির নির্বাচনি সমাবেশ রোববার
রাজধানী ঢাকায় আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচনি জনসমাবেশ করবে বিএনপি। ওইদিন দুপুরে রাজধানীর নয়াপল্টনে এ জনসমাবেশে বক্তব্য রাখবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে রিজভী জানান, ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতা-কর্মীরা এ জনসমাবেশে অংশ নেবেন। দুপুর ২টায় সমাবেশ শুরু হবে।

এছাড়া আগামীকাল শুক্রবার বেলা ৩টায় বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা হবে বলেও জানান তিনি। দেশ ও গণতন্ত্রের জন্য এবারে নির্বাচনে জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। রিজভী বলেন, কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না।  আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইদিনে অনুষ্ঠিত হবে গণভোটও। ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে।

এমন আরো সংবাদ

Back to top button