ধর্মীয়

সরকারি সম্পত্তি শুধু জনগণের কল্যাণে ব্যবহৃত হবে: প্রতিমন্ত্রী হাবিব

সরকারি সম্পত্তি শুধু জনগণের কল্যাণে ব্যবহৃত হবে: প্রতিমন্ত্রী হাবিবরাজধানীর খিলগাঁও মডেল হাই স্কুলে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দা জাকিয়া আসমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম শাহজাহান, বিএনপি নেতা ইউনুস মৃধা ও অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, “আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি। সরকারি সকল সম্পত্তি কোনো দলীয় নেতাকর্মীর উপকারে নয়, কেবল জনগণের কল্যাণে ব্যবহার নিশ্চিত করা হবে।” তিনি মুগদা হাসপাতালের চিকিৎসা সেবা আরও উন্নত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, সততা ও সৎ চরিত্রের অধিকারী হয়ে নিজেদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আগামী দিনে ঢাকা-৯ আসনকে সুসংগঠিত করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। বক্তারা ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ধরে রেখে একটি আদর্শ নাগরিক সমাজ গঠনে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটিকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এমন আরো সংবাদ

Back to top button