স্বাস্থ্য

বিদেশে উন্নত চিকিৎসা সেবা সহজ করতে গ্রামীণফোনের নতুন পার্টনারশিপ

গ্রামীণফোন ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি: জিপি স্টারদের জন্য মণিপাল হাসপাতালের সেবা এখন হাতের নাগালেদেশের স্বাস্থ্যসেবা খাতে আন্তর্জাতিক সুবিধা আরও সহজলভ্য করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন এবং আন্তর্জাতিক চিকিৎসা সহযোগী প্রতিষ্ঠান ‘চিকিৎসা ইন্টারন্যাশনাল’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে গ্রামীণফোনের জিপি স্টার গ্রাহক ও কর্মীরা ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং দুবাইয়ের বিভিন্ন হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবা পাবেন। বিশেষ করে ভারতের বিখ্যাত মণিপাল হাসপাতালে তারা বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অফ পার্টনারশিপ মুনিয়া গনি বলেন, “এই চুক্তি দেশের সীমানা পেরিয়ে গ্রাহকদের জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতিরই অংশ।” চিকিৎসা ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর মো. তানভির মোরশেদ জানান, এটি ‘কেয়ার বিয়ন্ড বাউন্ডারি’ ধারণাকে শক্তিশালী করবে। অনুষ্ঠানে ভারতের মণিপাল হাসপাতালের প্রতিনিধি সোয়াতী আগরওয়াল অনলাইনে যুক্ত থেকে এই উদ্যোগকে স্বাগত জানান।

ডিজিটাল প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবাকে জিপি স্টার গ্রাহকদের জন্য আরও সাশ্রয়ী ও কার্যকর করতে এই চুক্তি একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমন আরো সংবাদ

Back to top button