জেলার খবর

গাইবান্ধায় লাইফবয় ফ্রেন্ডশিপ ভাসমান হাসপাতাল পরিদর্শনে ইউনিলিভারের সিইও

দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি মানুষকে সেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতালদেশের নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলের ৮ লাখ ১৬ হাজারের বেশি সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল। গত দুই দশকের বেশি সময় ধরে চলমান এই কর্পোরেট-কমিউনিটি সামাজিক উদ্যোগের মাধ্যমে এ পর্যন্ত ৪৮৯টি ক্যাম্পের মাধ্যমে ১৯ হাজারের বেশি অস্ত্রোপচার ও ১৩ লাখ ৫০ হাজার সেবা প্রদান করা হয়েছে।

সম্প্রতি গাইবান্ধায় ভাসমান এই হাসপাতালটির কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান এবং ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা। তারা চিকিৎসক, কর্মী ও রোগীদের সঙ্গে কথা বলেন এবং চরাঞ্চলে সেবা পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জসমূহ পর্যালোচনা করেন।

ইউনিলিভার বাংলাদেশের সিইও জানান, ২০০২ সাল থেকে শুরু হওয়া এই উদ্যোগে ইউনিলিভারের সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জের বিচ্ছিন্ন অঞ্চলের মানুষের কাছে প্রাথমিক চিকিৎসা, গর্ভবতী সেবা, দন্ত ও চক্ষুসেবাসহ বিনামূল্যে ওষুধ পৌঁছে দিয়ে এই হাসপাতালটি অনন্য ভূমিকা রাখছে।

এমন আরো সংবাদ

Back to top button