প্রবাস

দেশের উন্নয়নে প্রবাসীদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান

সিডনিতে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের মিলনমেলা

অস্ট্রেলিয়ায় আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য ‘গালা নাইট’ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে এক বর্ণাঢ্য ‘মিট অ্যান্ড গ্রিট গালা নাইট’ অনুষ্ঠিত হয়েছে। আইইবি ওভারসিজ চ্যাপ্টার (অস্ট্রেলিয়া)’র উদ্যোগে ক্যাম্পসির ওরিয়ন ফাংশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠান প্রবাসী প্রকৌশলীদের প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডনিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল শেলী সালেহীন। তিনি প্রবাসী প্রকৌশলীদের পেশাগত সাফল্যের প্রশংসা করেন এবং তাঁদের জ্ঞান ও দক্ষতা বাংলাদেশের উন্নয়নে কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানান

অস্ট্রেলিয়ায় আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য ‘গালা নাইট’অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উলংগং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের অংশগ্রহণ, যারা নবায়নযোগ্য জ্বালানি ও উচ্চশিক্ষা ক্ষেত্রে যৌথ সহযোগিতার প্রস্তাব উপস্থাপন করে। চ্যাপ্টারের চেয়ারম্যান আব্দুস শুকুর খানের সমাপনী বক্তব্য এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান মুন্নার সমন্বয়ে অনুষ্ঠানটিতে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়

এমন আরো সংবাদ

Back to top button