প্রবাস

সিডনিতে বিএওএ-এর সংবাদ সম্মেলন: ১৯ জুলাই বার্ষিক নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

সিডনিতে বিএওএ-এর সংবাদ সম্মেলন: ১৯ জুলাই বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যাআগামী ১৯ জুলাই (রোববার) জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (বিএওএ) আয়োজিত ‘বার্ষিক নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬’। এই মেগা আয়োজন উপলক্ষে সিডনির ইনগলবার্নের দাওয়াত রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই আয়োজনের মূল লক্ষ্য প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য, সম্প্রীতি ও বহুসাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটানো। অনুষ্ঠানে সিডনির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক-সাংস্কৃতিক প্রতিনিধি, ব্যবসায়ী ও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

সিডনিতে বিএওএ-এর সংবাদ সম্মেলন: ১৯ জুলাই বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যাসাংস্কৃতিক সমন্বয়কারী বেলাল হোসেন ঢালী জানান, অনুষ্ঠানে আদিবাসী নৃত্য, স্থানীয় শিল্পীদের একক ও দলীয় পরিবেশনা, আধা ঘণ্টাব্যাপী বিশেষ পথনাটক ‘প্রবাসীর পাংখা’, শিল্পী মেহেদী হাসানের একক সংগীত এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র থাকবে। অপর সমন্বয়কারী মো. মোবারক হোসেন জানান, অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার মূলধারার মন্ত্রী, সংসদ সদস্য, বাংলাদেশের হাইকমিশনারসহ বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে।

সিডনিতে বিএওএ-এর সংবাদ সম্মেলন: ১৯ জুলাই বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যাসংগঠনের সভাপতি মনিরুল হক জর্জ এবং সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম জানান, কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি মিডিয়া সেল গঠন, ম্যাগাজিন প্রকাশ এবং একটি ওয়েব পোর্টাল চালুর কাজ এগিয়ে চলছে।

সংগঠনের সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের জন্য একটি নিজস্ব ‘কমিউনিটি সেন্টার’ প্রতিষ্ঠা এবং বাংলাদেশে অবস্থানরত প্রবাসীদের জন্য ‘পেনশন সুবিধা’ চালুর বিষয়ে কাজ শুরু হয়েছে। এই যুগান্তকারী উদ্যোগকে স্বাগত জানিয়ে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী এবং কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সিডনিতে বিএওএ-এর সংবাদ সম্মেলন: ১৯ জুলাই বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যাসংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো. শরিফুল ইসলাম, আনিসুর রহমান, ফারহানা আহমেদ এবং কামরুল হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে সংগঠন উন্মুক্ত নীতি অনুসরণ করছে। আসন্ন অনুষ্ঠানের ভিআইপি টিকিটের মূল্য ৫০ ডলার এবং সাধারণ টিকিটের মূল্য ৩০ ডলার নির্ধারণ করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্য তুলে ধরতে নেতৃবৃন্দ গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এমন আরো সংবাদ

Back to top button