শিক্ষাহাইলাইটস

সেরা প্রকল্পের পুরস্কার জিতল ব্র্যাকের স্বয়ংক্রিয় ডুবোযান ‘ডুবোমিনি’

আইইবি প্রজেক্ট শোকেসিংয়ে ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুবোমিনি’ সেরা
আইইবি প্রজেক্ট শোকেসিংয়ে ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুবোমিনি’ সেরা

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) আয়োজিত ‘প্রজেক্ট শোকেসিং কম্পিটিশন ২০২৬’-এ সেরা প্রকল্পের পুরস্কার জিতেছে ব্র্যাক ইউনিভার্সিটির রোবোটিকস দল ‘ব্র্যাকু ডুবুরি’। তাদের তৈরি স্বয়ংক্রিয় ডুবোযান ‘ডুবোমিনি’ এই সম্মানজনক স্বীকৃতি লাভ করেছে। সম্প্রতি রাজধানীর রমনায় আইইবি সদর দপ্তরে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পুরস্কারপ্রাপ্ত ‘ডুবোমিনি’ একটি ছোট আকারের ব্যাটারিচালিত রোবটযান, যা পানির নিচে নিজে থেকেই দক্ষ সাঁতারুর মতো বিভিন্ন দিকে চলাচল করতে পারে। স্মার্ট পাওয়ার সিস্টেম, উন্নত ক্যামেরা ও সেন্সর সমৃদ্ধ এই ডুবোযানটি সংকীর্ণ জায়গায় বাধা এড়িয়ে নিখুঁতভাবে লক্ষ্য শনাক্ত করতে সক্ষম।

২০১৭ সাল থেকে ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষার্থীদের এই উচ্চতর গবেষণায় সহায়তা করে আসছে। কর্তৃপক্ষের মতে, এই উদ্ভাবন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৪, ৯ এবং ১৭ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারেরই অনন্য প্রতিফলন।

এমন আরো সংবাদ

Back to top button