প্রবাস

কার্ডিফে বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল সম্পন্ন

স্বাদ ও সম্প্রীতির বার্তা নিয়ে কার্ডিফে অনন্য আয়োজন
স্বাদ ও সম্প্রীতির বার্তা নিয়ে কার্ডিফে অনন্য আয়োজন

ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফে বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে চতুর্থ ‘বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল ২০২৬’। গত ১৩ ও ১৪ জুন কার্ডিফ বে-র ওয়েলস মেলেনিয়াম সেন্টারে দু’দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে ওয়েলস বাংলাদেশ ইয়ুথ সোসাইটি।

সোসাইটির কো-অর্ডিনেটর স্বাদ ও সম্প্রীতির বার্তা নিয়ে কার্ডিফে অনন্য আয়োজনসাজ হারিছ ও তাঁর টিমের সার্বিক ব্যবস্থাপনায় মেলায় বাংলাদেশি, ইন্ডিয়ান, তুর্কিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যবাহী হালাল খাবারের সমাহার ঘটে। খাবারের পাশাপাশি মেলায় ছিল ইসলামিক ক্যালিগ্রাফি প্রদর্শনী, শিশুদের গেমস এবং চ্যারিটি ফান্ড সংগ্রহের ব্যবস্থা।

উৎসবে উপস্থিত গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন, “এই উৎসব শুধু মুসলিম কমিউনিটি নয়, সকল ধর্ম ও সংস্কৃতির মানুষকে একত্র হওয়ার সুযোগ করে দিয়েছে।” প্রধান আয়োজক সাজ হারিছ সফলতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই উৎসব আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদনা
সাজেল আহমেদ

এমন আরো সংবাদ

Back to top button