আন্তর্জাতিক অঙ্গনে টানা তৃতীয়বারের মতো মর্যাদাপূর্ণ ‘রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস ২০২৬’ জিতেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। এ বছর প্রতিষ্ঠানটি ‘এআই ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’, ‘ফুটওয়্যার রিটেইলার অব দ্য ইয়ার’ এবং ‘সাসটেইনেবিলিটি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’—এই তিন ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছে। সিঙ্গাপুরে আয়োজিত অনুষ্ঠানে এপেক্সের সিইও ফিরোজ মোহাম্মদ এই পুরস্কার গ্রহণ করেন।
এপেক্সের এই অভাবনীয় অর্জনে ভূমিকা রেখেছে তাদের ‘এপেক্স এআই স্টাইলিস্ট’ উদ্যোগ, যা এআই সাজেশনের মাধ্যমে বিপুল সংখ্যক ক্রেতাকে পণ্য বেছে নিতে সহায়তা করেছে। এছাড়া পরিবেশবান্ধব কার্যক্রমের আওতায় বৃষ্টির পানি সংরক্ষণ, সৌরশক্তির ব্যবহার এবং বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটি কার্বন নিঃসরণ উল্লেখযোগ্য হারে কমিয়েছে। বর্তমানে দেশজুড়ে ৫০০-র বেশি আউটলেট নিয়ে দেশের জুতা শিল্পে শীর্ষ অবস্থান আরও দৃঢ় করল এপেক্স।



