দেশ

ঈদের বাজারে স্বপ্নের ধামাকা অফার: মিলছে ৫৫% পর্যন্ত মূল্যছাড় ও ফ্রি ডেলিভারি

ডিজিটাল পেমেন্টে বিশেষ ডিসকাউন্ট: ঈদের কেনাকাটা সহজ করল স্বপ্নআসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট ও বাজারের অতিরিক্ত ভিড় এড়াতে গ্রাহকদের জন্য আকর্ষণীয় ‘ঈদ মেগা অফার’ ঘোষণা করেছে দেশের সর্ববৃহৎ রিটেইল চেইন ‘স্বপ্ন’। ‘স্বপ্ন অনলাইন’ ও অফিশিয়াল মোবাইল অ্যাপের মাধ্যমে কেনাকাটায় সর্বোচ্চ ৫৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের এই ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (১৭ মে ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ১,৫০০ টাকা বা তার বেশি অর্ডারে গ্রাহকরা পাবেন সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি। পাশাপাশি, নতুন গ্রাহকদের জন্য প্রথম অর্ডারে ‘WC10’ কোডে থাকছে ফ্ল্যাট ১০% ডিসকাউন্ট।

ডিজিটাল পেমেন্ট উৎসাহিত করতে ভিসা, মাস্টারকার্ড ও সিটি ব্যাংকের ‘অ্যামেক্স’ কার্ড ব্যবহারকারীদের জন্য রয়েছে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত বিশেষ ক্যাশ সেভিংস সুবিধা। এছাড়া চাল, আটা, গুঁড়ো দুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয়, হিমায়িত ও গৃহস্থালি পণ্যে বিশেষ ছাড়ের এই অফার স্টক থাকা সাপেক্ষে কার্যকর থাকবে।

এমন আরো সংবাদ

Back to top button