প্রবাস

ইউনেস্কোর আন্তর্জাতিক সভায় যোগ দিচ্ছেন বাংলাদেশি সাংবাদিক শাহাবুদ্দিন শুভ

ইউনেস্কোর আন্তর্জাতিক সভায় আমন্ত্রণ পেলেন বাংলাদেশি সাংবাদিক শাহাবুদ্দিন শুভফ্রান্সের প্যারিসে অবস্থিত জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো’র সদর দপ্তরে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সভায় অংশগ্রহণের অনুমোদন পেয়েছেন বাংলাদেশি সাংবাদিক ও গবেষক শাহাবুদ্দিন শুভ। আগামী ১৮–১৯ মে ২০২৬ তারিখে এই আন্তর্জাতিক সভাটি অনুষ্ঠিত হবে।

ইউনেস্কোর ১৯৭০ কনভেনশনের আওতাধীন এই ১৪তম সেশনের মূল প্রতিপাদ্য হলো—বিশ্বব্যাপী সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ, অবৈধ পাচার প্রতিরোধ এবং চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধার। সভায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, গবেষক ও সাংস্কৃতিক বিশেষজ্ঞরা অংশ নেবেন।

সাংবাদিক শাহাবুদ্দিন শুভ বলেন, “বিশ্বপর্যায়ের এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ বাংলাদেশের জন্য গর্বের। এই অভিজ্ঞতা দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, গবেষণা এবং আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধিতে নতুন সম্ভাবনা তৈরি করবে।”

এমন আরো সংবাদ

Back to top button