প্রবাস

স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্যারিসে সাংবাদিক শাহাবুদ্দিন শুভকে বর্ণাঢ্য সংবর্ধনা

শাহাবুদ্দিন শুভপ্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট লেখক ও সাংবাদিক শাহাবুদ্দিন শুভর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফ্রান্সে এক জাঁকজমকপূর্ণ বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার সন্ধ্যায় প্যারিসের উপকণ্ঠ অবারভিলিয়ের একটি অভিজাত মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্যারিস-বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফেডারেশনের সভাপতি সাত্তার আলী সুমন শাহ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী ছালেহ আহমেদ, উদীচী ফ্রান্সের কিরণময় মন্ডলসহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা শাহাবুদ্দিন শুভর দীর্ঘ প্রবাস জীবনে সাংবাদিকতা, সাহিত্যচর্চা এবং কমিউনিটির উন্নয়নে তাঁর বলিষ্ঠ ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শুভর লেখনী প্রবাসীদের সুখ-দুঃখ ও সংগ্রামের কথা নিপুণভাবে তুলে ধরেছে। দেশে ফিরেও তিনি প্রবাসী ও দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সংবর্ধিত অতিথির বক্তব্যে শাহাবুদ্দিন শুভ আবেগাপ্লুত হয়ে বলেন, “প্রবাস জীবনের এই ভালোবাসা ও সম্মান আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভৌগোলিক দূরত্ব বাড়লেও প্রবাসীদের প্রতি আমার ভালোবাসা ও পেশাগত দায়বদ্ধতা আগের মতোই অটুট থাকবে।” অনুষ্ঠানের শেষ পর্যায়ে সদ্য সমাপ্ত ফ্রান্সের মিউনিসিপ্যাল নির্বাচনে বিজয়ী পাঁচজন বাংলাদেশি জনপ্রতিনিধিকেও ক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এমন আরো সংবাদ

Back to top button