দেশ

দক্ষ মানবসম্পদ উন্নয়নে এনএইচআরডিএফ ও বিএসটিআই’র মধ্যে কৌশলগত চুক্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান “জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (NHRDF)” এর সাথে “বেশরগাতি সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট ( BeSTI)” কর্তৃক পরিচালিত দক্ষতা প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের চুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের ক্রমবর্ধমান বেকারত্ব দূরীকরণ এবং তরুণ সমাজকে আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে একটি যুগান্তকারী সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন ‘জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল’ (NHRDF) এবং ‘বেশরগাতি সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট’ (BeSTI)-এর মধ্যে এই প্রশিক্ষণ বাস্তবায়ন চুক্তি সফলভাবে সম্পন্ন হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান “জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (NHRDF)” এর সাথে “বেশরগাতি সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট ( BeSTI)” কর্তৃক পরিচালিত দক্ষতা প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের চুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে। ঢাকার এনএইচআরডিএফ কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউছার চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। বিএসটিআই-এর মতো প্রতিষ্ঠানগুলো যখন সরকারি তহবিলের সহায়তায় প্রশিক্ষণ প্রদান করবে, তখন তৃণমূল পর্যায়ে দক্ষ জনশক্তি তৈরি ত্বরান্বিত হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব এবং এনএইচআরডিএফ-এর জেনারেল ম্যানেজার (প্রশাসন ও অর্থ) ড. এ.কে.এম. আতিকুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনএইচআরডিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (সাবেক সচিব)  মো. তৌহিদুর রহমান।

এই চুক্তির আওতায় বিএসটিআই বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক ট্রেডে উন্নত মানের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। এর মাধ্যমে প্রশিক্ষিত তরুণদের জন্য দেশি-বিদেশি শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিএসটিআই কর্তৃপক্ষ এই চুক্তিকে তাদের পথচলায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছে। অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয় ও এনএইচআরডিএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষা সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন যে, এই সমন্বিত উদ্যোগ আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে।

এমন আরো সংবাদ

Back to top button