অসচ্ছল সামিয়ার পাশে ‘স্বপ্ন’: ৪ লক্ষ ৮০ হাজার টাকার দীর্ঘমেয়াদি সহায়তা
কুমিল্লার লালমাই উপজেলার ১২ বছর বয়সী মেধাবী শিশু সামিয়া আক্তারের পড়াশোনা ও ভবিষ্যতের দায়িত্ব নিল দেশের শীর্ষ রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। আর্থিক সংকটে থাকা এই শিশুর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।
সম্প্রতি বাগমারা দক্ষিণ ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে সামিয়ার হাতে প্রথম কিস্তির ৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। স্থানীয় চেয়ারম্যানের তত্ত্বাবধানে সামিয়া প্রতি মাসে এই অর্থ গ্রহণ করতে পারবে। এভাবে তাকে সর্বমোট ৪ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান প্রদান করবে স্বপ্ন কর্তৃপক্ষ।
স্বপ্নের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সামিয়ার পাশে দাঁড়ানো তাদের সামাজিক দায়িত্ববোধেরই অংশ। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, এ সহায়তা একটি অসচ্ছল পরিবারের জন্য বড় ভরসা হয়ে দাঁড়াবে। ‘স্বপ্ন’ আগামীতেও এমন মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।



