জেলার খবর

আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্ততি সভা অনুষ্ঠিত 

আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্ততি সভা অনুষ্ঠিত
বগুড়ার আদমদীঘিতে উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতি মূলক সভা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভাটি অনুষ্ঠিত হয়।
ইউএনও মাসুমা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল আমিন, শিক্ষা অফিসার আবদুর রহিম প্রধান, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, নাজিম উদ্দীন, মহিউদ্দীন তালুকদার, রেজাউল করিম বাপ্পী, শিক্ষক এনামুল হক, সাংবাদিক মুনছুর আলী, আমিনুল ইসলাম সোহাগ প্রমুখ।
১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের দক্ষ খেলোয়াড় ও ক্রীড়াবিদ এবং মানসিক, শারীরিক ও নৈতিক কাঠামো গড়ে তুলতে সারাদেশে এ উদ্যোগ নিয়েছে সরকার।  আগামী ২৫-২৭ এপ্রিল এই উপজেলার খেলোয়াড়দের বাছাই এবং ২ মে জেলা পর্যায়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

এমন আরো সংবাদ

Back to top button