দেশহাইলাইটস

শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক মিল্টন

শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক মিল্টন সারা দেশে পরিচালিত হাম-রুবেলা টিকাদান কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহজাদপুরে একটি অস্থায়ী টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। একটি বেসরকারি স্কুলে স্থাপিত এই কেন্দ্রটিতে শিশুদের টিকাদান কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক মিল্টনপরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এইচ. ই. মিস্টার ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, বিশেষ দূত মিস্টার চার্লস হার্ডার এবং ইউনিসেফ প্রতিনিধি মিস রানা ফ্লাওয়ার।

উল্লেখ্য, দেশব্যাপী এই বৃহৎ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডিএনসিসি প্রশাসক মিল্টন শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতে এই টিকাদান কর্মসূচি সফল করতে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

এমন আরো সংবাদ

Back to top button