জেলার খবর

আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার 

বগুড়াডেঙ্গু, চিকনগুনিয়া থেকে রক্ষা পেতে এবং দুর্গন্ধমুক্ত পরিবেশ গড়ে তুলতে বগুড়ার আদমদীঘি উপজেলা শ্রমিক দলের আয়োজনে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এরপর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসচেতনতামূলক একটি র‌্যালি বের করে তিনি (এমপি) নিজেও জনগুরুত্বপূর্ণ মোড়ে ঝাড়ু দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার মুক্তা , গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আবু মোতালেব, বগুড়া জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও  সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এম এইচ মুক্তা, বিএনপি নেতা এ্যাঞ্জেল, মোতালেব হোসেন, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন, আনোয়ার হোসেন হিটলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম জুয়েল রানা, শিহাব চৌধুরী, কোরবান আলী, যুবদল নেতা রিয়ন সরকার, শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন, সাধারন সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসবেক দলের সভাপতি রুহুল আমিন, সহ সভাপতি জুয়েল রানা, সম্পাদক আব্দুর রাজ্জাক, ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ প্রমুখ।

এমন আরো সংবাদ

Back to top button