দেশ

সাতারকুল ব্রিজ প্রশস্তকরণ ও বিকল্প সড়ক উন্নয়ন কাজ দ্রুত শুরু হচ্ছে: ডিএনসিসি প্রশাসক

সাতারকুল ব্রিজ প্রশস্তকরণ ও বিকল্প সড়ক উন্নয়ন কাজ দ্রুত শুরু হচ্ছে: ডিএনসিসি প্রশাসকপূর্বাচল ৩০০ ফিট থেকে আফতাবনগর পর্যন্ত কুড়িল-রামপুরা বিকল্প সড়কের উন্নয়ন কাজ দ্রুত শুরু হচ্ছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। সাতারকুল এলাকায় প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে তিনি জানান, ক্রমবর্ধমান যানজট নিরসনে সাতারকুল ব্রিজ প্রশস্তকরণসহ ১৩০ ফুট চওড়া সড়ক নির্মাণ করা হবে।

প্রশাসক মিল্টন আরও বলেন, রাজউকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে এ কাজ সম্পন্ন হবে। রাজউক চেয়ারম্যানের মতে, আগামী ছয় মাসের মধ্যে নগরবাসী এই সড়ক উন্নয়নের সুফল পাবেন। বিকল্প পথটি চালু হলে বিশ্বরোড দিয়ে ভারী এবং নতুন রুট দিয়ে হালকা যানবাহন চলাচল করবে। পরিদর্শনকালে ডিএনসিসি, রাজউক ও ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমন আরো সংবাদ

Back to top button