প্রবাস

সান্তাকোলোমা স্টেডিয়ামে এক টুকরো বাংলাদেশ: উচ্ছ্বসিত প্রবাসী বখতিয়ার

বার্সেলোনায় প্রবাসীদের বিশাল ঈদের জামাত: আপ্লুত ব্যবসায়ী বখতিয়ার রহমানস্পেনের বার্সেলোনার সান্তাকোলোমা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে প্রবাস জীবনের অন্যতম বৃহৎ ঈদুল ফিতরের জামাত। হাজারো প্রবাসী বাংলাদেশির এই মিলনমেলায় অংশ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী বখতিয়ার রহমান।

নামাজ শেষে বখতিয়ার রহমান বলেন, “প্রবাসে এত বড় ঈদের জামাত এবং হাজারো চেনা মুখ একসাথে দেখা যাবে, তা একসময় আমাদের কাছে ছিল অকল্পনীয়। পরিবারের সদস্য ও প্রবাসী ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে পেরে মনে হচ্ছে আমি নিজের দেশেই আছি। সাদা পাঞ্জাবি আর আতরের ঘ্রাণে পুরো স্টেডিয়াম যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছে।”

বার্সেলোনায় প্রবাসীদের বিশাল ঈদের জামাত: আপ্লুত ব্যবসায়ী বখতিয়ার রহমানতিনি আরও জানান, কর্মব্যস্ত প্রবাস জীবনে এই ঈদ জামাত শুধু ধর্মীয় আচার নয়, বরং শিকড়ের টানে এক অনন্য ভ্রাতৃত্বের উৎসবে পরিণত হয়েছে। একে অপরের সাথে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে প্রবাসের একাকীত্ব ভুলে সবাই মেতে ওঠেন অনাবিল আনন্দে। সান্তাকোলোমার এই বিশাল জমায়েত প্রবাসীদের মাঝে দেশের আবহ তৈরি করেছে বলে জানান এই সফল ব্যবসায়ী।

এমন আরো সংবাদ

Back to top button