প্যারিসে সাবেক ফরাসি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে শাহাবুদ্দিন শুভ

ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী বার্নার কাজনভ’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী সাংবাদিক ও সিলেটপিডিয়ার প্রধান সম্পাদক শাহাবুদ্দিন শুভ। বৃহস্পতিবার (১২ মার্চ) অনুষ্ঠিত এই বৈঠকে তিনি বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন দিক এবং দ্বিপাক্ষিক বিষয়ের নানা অনুষঙ্গ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।
দীর্ঘ দুই বছর ধরে ফ্রান্সে বসবাসরত শাহাবুদ্দিন শুভ ফরাসি রাজনীতি, ইতিহাস ও সমাজব্যবস্থা নিয়ে বাংলাদেশের জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখে আসছেন। পাশাপাশি তিনি ফ্রান্সের মূলধারার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয়। তাঁর এই কাজের স্বীকৃতিস্বরূপ ইতোমধ্যে একাধিক ফরাসি গণমাধ্যমে তাঁকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সাক্ষাৎ শেষে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শাহাবুদ্দিন শুভ বলেন, “বার্নার কাজনভের মতো প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে সময় কাটানো এবং আলোচনার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের। এটি আমার সাংবাদিকতা জীবনের একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।”



