জেলার খবর

সান্তাহারে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Sagar Khan বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার দিবসটি উদযাপন উপলক্ষে পৌর বিএনপি, পৌরসভা, পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন সরকারি, বে-সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠান সান্তাহার বি.পি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। দিবসের কর্মসূচির অংশ হিসেবে প্রথম প্রহরে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সান্তাহার পুলিশ ফাঁড়ি পুষ্পস্তবক অর্পন করে। সকাল ৭ টায় সান্তাহার পৌর বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button