এন্টারটেইনমেন্ট

কেন বলিউড ছেড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া— খুললেন মুখ

প্রিয়াঙ্কা চোপড়াবলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া স্বামী সন্তান নিয়ে সংসার পেতেছেন যুক্তরাষ্ট্রে। পাশাপাশি ক্যারিয়ার গড়ে তুলেছেন হলিউডে। ফলে বি-টাউনে একসময় রাজত্ব করলেও আজকাল অনিয়মিত সেখানে। এতে অনেকেরই প্রশ্ন, বি-টাউন ছাড়লেন কেন পিগি চপস? সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে এ নিয়ে খোলাখুলি কথা বলেছেন প্রিয়াঙ্কা।

বলিউড ছাড়তে বাধ্য করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আমি কখনও মন থেকে বলিউড ছেড়ে যেতে চাইনি। বরং ইন্ডাস্ট্রির কিছু পরিস্থিতি বাধ্য করেছিল নতুন রাস্তা খুঁজতে।’

বি-টাউনে অসংখ্য জনপ্রিয় ছবি রয়েছে প্রিয়াঙ্কার। জনপ্রিয়তাও ছিল দেখার মতো। সেসব পেছনে ফেলে হঠাৎ ছাড়েন দেশ। তিনি জানান, তাকে ধীরে ধীরে কোণঠাসা করা হচ্ছিল। কাজের সুযোগ কমে আসছিল। কিছু মানুষের সঙ্গে মতবিরোধ তৈরি হচ্ছিল। তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রির ভেতরের রাজনীতি এবং গ্রুপবাজির কারণে মানসিকভাবে খুব চাপের মধ্যে ছিলাম।’

দেশের বাইরে প্রিয়াঙ্কার শুরুটা গান দিয়ে। এরপর আমেরিকার জনপ্রিয় সিরিজ ‘কোয়ান্টিকো’-তে অভিনয়ের সুযোগ আসে। সিরিজটি তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি এনে দেয়। আস্তে আস্তে হলিউডে জায়গা করেন অভিনেত্রী

এদিকে মুক্তির অপেক্ষায় আছে প্রিয়াঙ্কার দক্ষিণী সিনেমা ‘বারাণসী’। এস এস রাজামৌলির এ ছবি দিয়ে ফের ভারতীয় সিনেমায় ফিরছেন তারকা। পাশাপাশি তার মুক্তিপ্রতিক্ষীত হলিউড ছবি ‘দ্যা বালফ’ নিয়েও চর্চা চলছে।

এমন আরো সংবাদ

Back to top button