দেশহাইলাইটস

ডেঙ্গুর লার্ভা ধ্বংসে আগারগাঁওয়ে ডিএনসিসির অভিযান ও কর্মশালা

মশক নিধনে গাফিলতিতে বরখাস্ত ২ কর্মী, নিয়মিত অভিযানের হুঁশিয়ারি

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রোগীর সংখ্যা তুলনামূলক কম থাকলেও বিভিন্ন এলাকায় ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গুর লার্ভা ধ্বংসে অভিযান ও সচেতনতামূলক কর্মশালা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রশাসক জানান, সরকারি অফিস-আদালত, পরিত্যক্ত ভবন ও জনসমাগম কম থাকা স্থানগুলোতে লার্ভার উপস্থিতি বেশি। এসব স্থানে অভিযান পরিচালনায় ডিএনসিসির ১০ জন ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে কাজ করছেন এবং লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হচ্ছে।

তিনি আরও জানান, গাফিলতির অভিযোগে ইতিমধ্যে দুই কর্মীকে বরখাস্ত করা হয়েছে এবং ব্যবহৃত মশার ওষুধ ল্যাবরেটরিতে পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি ডিএনসিসির আওতাধীন হাসপাতালগুলো থেকে প্রতিদিন ডেঙ্গু রোগীর তথ্য সংগ্রহ করে একটি হালনাগাদ ডেটাবেজ তৈরি করা হচ্ছে।

এমন আরো সংবাদ

Back to top button