লিড নিউজ

নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর সমবেদনা, সহায়তার আশ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি

নেপালে বিধ্বংসী বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও নেপালবাসীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (২৬ আগস্ট) রাতে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি বলেন, ‘নেপালে বিধ্বংসী বন্যায় ট্র্যাজিক প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমার দেশের জনগণ এবং সরকারের পক্ষ থেকে আমি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও নেপালের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, ‘যাঁরা প্রাণ হারিয়েছেন এবং যাঁরা এই অপূরণীয় ক্ষতি বহন করছেন, আমাদের প্রার্থনা ও সমবেদনা সেই পরিবার এবং তাদের স্বজনদের সঙ্গে রয়েছে। এই বিপদের সময়ে নেপালের যে কোনো সহায়তার প্রয়োজন হলে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা বাড়াতে প্রস্তুত রয়েছে।’

এমন আরো সংবাদ

Back to top button