জেলার খবরস্বাস্থ্য

বগুড়া ইডিসিএল ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

বগুড়াএসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুজ্জামান বগুড়া ইডিসিএল পরিদর্শন করে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা দিলেন।
ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুজ্জামান প্রস্তাবিত ভ্যাকসিন প্ল্যান্টের জন্য নির্ধারিত জায়গাটি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, সরকার বিদেশ থেকে আর কোনো ভ্যাকসিন আমদানি করতে চায় না। দেশের মানুষের চাহিদা পুরোপুরি মেটাতে দেশেই নিজস্ব ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) বগুড়া শহরের ঠনঠনিয়াস্থ এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) প্ল্যান্ট পরিদর্শন করে তিনি এক সভায় উপরোক্ত ঘোষণা প্রদান করেন।
সভা শেষে তিনি কারখানার শ্রমিক-কর্মচারীদের সুখ-দুঃখের কথা শোনেন এবং তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও প্রদান করেন।

বেলা ১২টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ঢাকার পরিচালক (অপারেশন) জাহাঙ্গীর আলম, বগুড়া প্ল্যান্ট প্রধান ও ডিজিএম (প্ল্যান্ট) সুভাষ চন্দ্র বর্মন, প্রোডাকশন ম্যানেজার ফজলুল হক, উপ-ব্যবস্থাপক (প্রশাসন) মাসুদুর রহমান খানসহ অন্যান্য কর্মকর্তাগণ। মতবিনিময় সভায় সিবিএ বা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এমন আরো সংবাদ

Back to top button