প্রবাসহাইলাইটস

সিডনিতে এবিবিসি’র বার্ষিক সাধারণ সভা: নতুন নির্বাহী কমিটি গঠন

এবিবিসি’র নতুন মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন, চেয়ারপারসন ফয়েজ দেওয়ানঅস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (এবিবিসি) বার্ষিক সাধারণ সভায় ২০২৬–২০২৭ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। রবিবার (১৪ জুন) সিডনির ওয়ালি ক্রিকের ‘রোয়ার্স অন কুকস রিভার’  মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সদস্য, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।

বার্ষিক প্রতিবেদন, আর্থিক বিবরণী এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ড. আয়াজ চৌধুরী এবং কামরুল ইসলাম, সিএ।

নবনির্বাচিত কমিটিতে চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ফয়েজ দেওয়ান। ভাইস চেয়ারপারসনের দুটি পদে আবু শাহাদাত সরকার ও মো. শাহিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে এ এইচ এম মোতাসিম বিল্লাহ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহকারী সম্পাদক পদে সাজেদা আক্তার ও দিদারুল খান; ট্রেজারার হিসেবে সৈয়দ মাহবুব মুর্শেদ এবং সহকারী ট্রেজারার হিসেবে কে এম সাইদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন—মো. মশিউর রহমান, হেমা জোয়ার্দার, মো. সাজেদুল ইসলাম, সাজ্জাদ হক, আশিক নাজিম, ম. আরিফ সরকার, মহিব্বুর রহমান এবং মো. ইকবাল ইউসুফ টুটুল। নবনির্বাচিত কমিটি অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

এমন আরো সংবাদ

Back to top button