দেশ
জাতীয় সংসদের অধিবেশন শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার (৪ জুন) বিকেল ৩টা ৫ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে পুনরায় শুরু হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। এরপর সংসদ সদস্যগন সম্পূরক প্রশ্ন উপস্থাপন করেন।



