খেলাধুলাহাইলাইটস

বগুড়ায় জোড়া ট্রফি নি‌য়ে আর্জেন্টিনা ও ব্রা‌জিল সমর্থকদের একসা‌থে আনন্দ র‌্যালী

বগুড়াবিশ্বকা‌প ফুটব‌লের আসর‌কে শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে বগুড়ায় আর্জেন্টিনা ও ব্রা‌জিল সমর্থকরা একসা‌থে আনন্দ র‌্যালী ক‌রে‌ছে। বিশ্বকা‌পের জোড়া ট্রফি নি‌য়ে আ‌র্জেন্টিনা ও ব্রা‌জিল সমর্থকরা এই র‌্যালী‌টি শহ‌রে বের হ‌লে অ‌নেকেই শু‌ভেচ্ছা জানান ও র‌্যালী‌তে অংশ গ্রহণ ক‌রে।

শুক্রবার বিকা‌লে বগুড়া শহ‌রের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে এ বর্ণিল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি বগুড়ার সাতমাথা ও আলতাফুন্নেছা খেলার মাঠ হয়ে জলেশ্বরীতলা, রোমেনা আফাজ সড়ক, সার্কিট হাউস মোড় প‌রিদর্শন ক‌রে সাতমাথায় গিয়ে শেষ হয়। এ সময় দুই দলের জার্সি পরে, নেচে-গেয়ে, বাঁশি ও ভুভুজেলা বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ফুটবল ভক্তরা। আ‌র্জেন্টিনা ও ব্রা‌জিল সমর্থকরা নিজ নিজ দ‌লের জা‌র্সি প‌ড়ে এক ব‌্যানা‌রে র‌্যালী ক‌রেন।

বগুড়াশোভাযাত্রায় বিভিন্ন স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী ও তরুণদের প্রিয় দলের জার্সি ও পতাকা নিয়ে অংশ কর‌তে দেখা যায়। শোভাযাত্রার সামনে দুই দ‌লের সমর্থকের হাতে ছিল ডামি চ্যাম্পিয়ন ট্রফি। এ সময় ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’, ‘মেসি, মেসি’ বলে স্লোগান দেন সমর্থকেরা। আবার ব্রা‌জিল দ‌লের  সমর্থকরা চ‌্যা‌ম্পিয়ন ব্রা‌জিল ব্রা‌জিল ব‌লে শ্লোগান দেয়। দুই দ‌লের  সমর্থকরা  ঘোড়ার গা‌ড়ির ব‌্যবহার ক‌রে। আ‌র্জেন্টিনা  দ‌লে ছি‌লো এক জোড়া সাদা ঘোড়া ও ব্রা‌জিল দ‌লের  ছি‌লো এক জোড়া লাল ঘোড়া।

এমন আরো সংবাদ

Back to top button