দেশ

দায়িত্ব গ্রহণ করেছেন ডিএমপির নতুন কমিশনার

ছবি: সংগৃহীতঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ। সোমবার (১৮ মে) এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন। ‎ ‎তিনি আরও জানান, নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ আজ সোমবার দায়িত্বভার গ্রহণ করেছেন।

‎এর আগে গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার তথ্য জানায় সরকার। ‎প্রজ্ঞাপনে বলা হয়, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button