জেলার খবর

সৈয়দপুরে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

আত্মকর্মসংস্থানে দৃষ্টান্ত

chagolনীলফামারীর সৈয়দপুরে হতদরিদ্র পরিবারের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে বিনামূল্যে ছাগল বিতরণ কার্যক্রম শুরু করেছে নীলফামারী জেলা ব্যুরো অফিস মিডিয়া কর্ণার। রবিবার (১৭ মে ) দুপুর ২টায় সৈয়দপুর উপজেলার কামারপুকুর উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৫টি অসচ্ছল পরিবারের মাঝে ৫টি ছাগল বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন নীলফামারী জেলা ব্যুরো অফিস মিডিয়া কর্ণারের ব্যুরো চিফ ও সাংবাদিক জয়নাল আবেদীন হিরো।
আয়োজকরা জানান, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১ সেপ্টেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে ১০০টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাহফুজার রহমান। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষকে সহযোগিতা করার এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। শুধু আর্থিক সহায়তা নয়, আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারলে মানুষ স্থায়ীভাবে স্বাবলম্বী হতে পারে। ছাগল পালন গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক মোঃ জিকরুল হক বলেন, মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
আরেক বিশেষ অতিথি কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান বলেন, হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। এই ছাগলগুলো সঠিকভাবে লালন-পালন করতে পারলে পরিবারগুলোর বাড়তি আয় সৃষ্টি হবে এবং তাদের জীবনমান উন্নত হবে। সভাপতির বক্তব্যে জয়নাল আবেদীন হিরো বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি। আমাদের লক্ষ্য শুধু সহায়তা প্রদান নয়, বরং দরিদ্র পরিবারগুলোকে আত্মনির্ভরশীল করে তোলা। পর্যায়ক্রমে আরও পরিবারকে এই সহায়তার আওতায় আনা হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মোঃ এম আর আলী টুটুল। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সম্পাদনা
নাজমুল হুদা

এমন আরো সংবাদ

Back to top button