দেশ

জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর কবে খুলে দেওয়া হবে জানালেন সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: সংগৃহীতজুলাই মাসের শেষের দিকে অথবা পহেলা আগস্ট; জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার (১২ মে) বেলা ১১টায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ অনেকে। তারা জাদুঘরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময়ের বাসভবন গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করা হয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button