জেলার খবর

নীলফামারীতে নতুন পুলিশ সুপারের যোগদান

গার্ড অব অনার প্রদান

নীলফামারীনীলফামারীনীলফামারী জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৭ মে) সকালে তিনি নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এসময় বিদায়ী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
আনুষ্ঠানিকতা শেষে নবাগত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন বিদায়ী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম-এর কাছ থেকে জেলার দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের সদস্য ও সিভিল স্টাফ উপস্থিত ছিলেন। নতুন পুলিশ সুপারের যোগদানের মধ্য দিয়ে জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
সম্পাদনা
নাজমুল হুদা

এমন আরো সংবাদ

Back to top button