দেশহাইলাইটস

কাজের গুণগত মান নিশ্চিতের উদ্যোগ রাজউকের

কাজের গুণগত মান নিশ্চিতের উদ্যোগ রাজউকের
উন্নয়ন প্রকল্প এবং কাজের গুণগত মান নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সে লক্ষ্যে কর্মকর্তাদের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করেছে সংস্থাটি। আজ (বৃহস্পতিবার) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাজউকের পরিচালক (প্রশাসন) এ বি এম এহছানুল মামুন একটি অফিস আদেশের মাধ্যমে এই টাস্কফোর্স গঠনের অনুমোদন প্রদান করেন।

জানা গেছে, এর মাধ্যমে রাজউকের বাস্তবায়নাধীন সকল উন্নয়ন প্রকল্প, উন্নয়ন কাজের গুনগত মান নিশ্চিতে প্রতি মাসে পরির্দশন করে তার প্রতিবেদন দাখিল করা হবে। এ ছাড়া এগুলো স্পেসিফিকেশন অনুযায়ী হচ্ছে কি না তা নিশ্চিত করবে এই টাস্কফোর্স। গুনগত মান নিশ্চিত করার জন্য যে কোন আইনগত পদক্ষেপ গ্রহণের সুপারিশও করতে পারবে এই টাস্কফোর্স।

রাজউক সূত্রে জানা গেছে, টাসফোর্সে আহ্বায়ক করা হয়েছে রাজউকের প্রধান প্রকৌশলীকে (প্রকল্প ও ডিজাইন) এবং সদস্য সচিব করা হয়েছে রাজউকের নির্বাহী প্রকৌশলীকে (প্রকল্প প্রণয়ন)। এছাড়া টাসফোর্সের বাকি সদস্যরা হলেন, রাজউকের তত্ত্ববধায়ক প্রকৌশলী (প্রকল্প), তত্ত্ববধায়ক প্রকৌশলী (ডিজাইন) এবং সহকারী প্রকৌশলীকে (প্রকল্প প্রণয়ন)।

এমন আরো সংবাদ

Back to top button