ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২০তম দিনের কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আজকের কার্যক্রম।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে উপস্থিত রয়েছেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। এর আগে গতকাল বুধবার (২২ এপ্রিল) রাতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ মুলতবি ঘোষণা করেন।



