জেলার খবর

সৈয়দপুরে শিক্ষার আলো ছড়াতে উপকরণ বিতরণ, উপকৃত ১৭০ শিক্ষার্থী

নীলফামারীনীলফামারীর সৈয়দপুর উপজেলায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে ১৭০ জনের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ওব্যাট কানাডার অর্থায়নে পরিচালিত “ব্যাক টু স্কুল” কর্মসূচির আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। সোমবার (২০ এপ্রিল) উপজেলার চাঁদনগর এলাকার ‘ব্যাক টু স্কুল’ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কুল ইউনিফর্ম, জুতা, খাতা, কলম, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর ও স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।
স্থানীয় সংগঠন সিপিইউ ফাউন্ডেশন কর্মসূচিটি বাস্তবায়ন করে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি শিক্ষাবঞ্চিত শিশুদের সহায়তায় কাজ করে আসছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওব্যাট কানাডা বাংলাদেশের প্রতিনিধি মো. ইরফান আজম। তিনি বলেন, প্রান্তিক শিক্ষার্থীদের সহায়তায় এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মো. মেরাজ আলম, মোহাম্মদ জামিল হোসেন, মো. খুরশিদ আলম, মো. ফয়সালসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। সংশ্লিষ্টরা জানান, শিক্ষা উপকরণ প্রাপ্তির ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে এবং তাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।
সম্পাদনা
নাজমুল হুদা

এমন আরো সংবাদ

Back to top button