দেশ

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসে ৪ পুরস্কার জিতল ‘স্বপ্ন’

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসে ৪ পুরস্কার জিতল ‘স্বপ্ন’রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬’-এর তৃতীয় আসরে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে দেশের শীর্ষ রিটেইল চেইন ‘স্বপ্ন’। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের এই আয়োজনে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর সেবার স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি চারটি প্রধান ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে।

৫৩টি প্রতিষ্ঠানের শতশত মনোনয়নের মধ্য থেকে কঠোর মূল্যায়নের ভিত্তিতে স্বপ্ন ‘বেস্ট রিটেইল অর্গানাইজেশন অব দ্য ইয়ার’ এবং ‘মোস্ট ইনোভেটিভ রিটেইল ব্র্যান্ড’ হিসেবে ভূষিত হয়। এছাড়া প্রযুক্তির দক্ষ ব্যবহারের জন্য তাদের ‘ভিডিও অ্যানালিটিক্স প্রজেক্ট’ এবং টেকসই সাপ্লাই চেইনের জন্য ‘ফার্ম টু শেল্ফ’ উদ্যোগটি বিশেষভাবে পুরস্কৃত হয়েছে। পাশাপাশি তাদের জনপ্রিয় “ট্রলি রান” ক্যাম্পেইনটি অর্জন করেছে ‘অনরেবল মেনশন’।

এই অর্জন আধুনিক খুচরা বাণিজ্যে গ্রাহককেন্দ্রিক সেবা ও অন্তর্ভুক্তিমূলক রিটেইল পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে স্বপ্নের অগ্রণী ভূমিকারই প্রতিফলন। আধুনিক বাজারের নতুন মানদণ্ড স্থাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশে নিজেদের অবস্থান আরও সুসংহত করল।

এমন আরো সংবাদ

Back to top button