জেলার খবরহাইলাইটস

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বগুড়ায় চলছে সাজসাজরব

BOGRA NEWS (1) pouro 18.4.2026
২০ এপ্রিল, সোমবার মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বগুড়ায় চলছে সাজসাজরব। সবখানেই চলছে নানা প্রস্তুতি। সড়কের ডিভাইডারে রঙ লাগিয়ে চকচকে করে তোলা হচ্ছে। বগুড়ায় প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলায় একটি অঘোষিত উৎসব চলছে।

ভাঙ্গা সড়ক মেরামত করা হচ্ছে। রাস্তাঘাট পরিচ্ছন্ন করে রোড ডিভাইডারগুলো ঘষে-মেজে রঙ করে রঙিন করে সাজিয়ে তোলা হয়েছে। ডিভাইডার ও সড়কের পাশে থাকা শোভাবর্ধন গাছগুলো কেটে ছোট করে সৌন্দর্য বৃদ্ধিও করা হয়েছে। বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণার চূড়ান্ত ক্ষণে পৌর ভবনকে পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলা হচ্ছে। প্রধানমন্ত্রীর জন্য সার্কিট হাউসও ধুয়ে মুছে নেওয়া হচ্ছে। এদিকে বগুড়া পৌরসভা থেকে সিটি কর্পোরেশনের ঘোষণার সকল প্রস্তুতি শেষ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এদিন বগুড়ায় এসে বিভিন্ন উন্নয়নমুলক কাজের পাশাপাশি নিজ পৈত্রিক ভিটা গাবতলী উপজেলার বাগবাড়িতেও যাবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ এপ্রিল বগুড়ায় এসে ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন। ভিত্তি প্রস্তর নির্মাণও করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বগুড়ায় সাজ সজ্জা, পরিস্কার পরিচ্ছন্নতা, রং এর কাজ করে যেন নতুন করে সাজিয়ে তোলার কাজ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ভাঙ্গা সড়ক মেরামত করা হচ্ছে। রাস্তাঘাট পরিচ্ছন্ন করে রোড ডিভাইডারগুলো ঘষে-মেজে রঙ করে রঙিন করে সাজিয়ে তোলা হয়েছে। ডিভাইডার ও সড়কের পাশে থাকা শোভাবর্ধন গাছগুলো কেটে ছোট করে সৌন্দর্য বৃদ্ধিও করা হয়েছে। বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণার চূড়ান্ত ক্ষণে পৌর ভবনকে পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলা হচ্ছে। প্রধানমন্ত্রীর জন্য সার্কিট হাউসও ধুয়ে মুছে নেওয়া হচ্ছে।

জানা যায়, সহস্র বছরের পুন্ড্রনগর তথা মহাস্থানগড়কে ঘিরে কালক্রমে গড়ে উঠে বগুড়া। জেলার কৃষি নির্ভর অর্থনীতিকে ধরে দিনে দিনে এগিয়েছে। জেলা শহরের নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য ১৮৭৬ সালের জুলাই বগুড়া পৌরসভা গঠন হয়। ওই সময় ৭ হাজার মানুষের ১.২৫ বর্গমাইল এলাকা নিয়ে গঠিত বগুড়া পৌরসভার প্রথম চেয়ারম্যান হন বৃটিশ নাগরিক ডব্লিউ ওয়াভেল। বৃটিশ নাগরিক প্রথম হলেও বগুড়ার সন্তান বিএনপি নেতা এড. একেএম মাহবুবর রহমান ছিলেন শেষ চেয়ারম্যান। আবার নির্বাচনের মাধ্যমে পৌরসভার প্রথম মেয়র ছিলেন এই এড. একেএম মাহবুবর রহমান। পরে বগুড়া পৌরসভা ১৯৮০ সালের দিকে ক শ্রেণীতে উন্নীত হয়। ওই সময় আয়তন হয় ১৪.৭৬ বর্গ কিলোমিটার।

২০০৬ সালে বিএনপি সরকার বগুড়া পৌরসভার আয়তন বাড়িয়ে নেয়। সেসময় পৌরসভার আয়তন হয় ৬৯.৫৬ বর্গ কিলোমিটার। আগামী ২০ এপ্রিল এই পৌরসভা সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া পৌরসভার বাসিন্দা প্রায় সাড়ে ৫ লাখ। সুযোগ, সুবিধা থাকলেও নানা কারণে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়নি। দিনের পর দিন থেকেছে অবহেলিত। শেষ পর্যন্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) কমিটির চুড়ান্ত সিদ্ধান্তমতে বগুড়া পৌরসভা চলতি মাসে সিটি কর্পোরেশনের ঘোষণা হতে যাচ্ছে।

২০ এপ্রিল, সোমবার মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য প্রদান করবেন। জনসভাস্থল প্রস্তুত করতে মঞ্চ তৈরীর কাজ চলছে। কাগুলো জেলা বিএনপির নেতৃবৃন্দ পরিদর্শন করছেন। সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও সার্বিক ব্যবস্থার তদারকি করছেন।

বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা জানান, বগুড়া পৌরসভাকে আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান সিটি কর্পোরেশন ঘোষণা করবেন। তার প্রস্তুতি নেয়া হয়েছে। বগুড়া দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় উন্নয়ন বঞ্চিত ছিলো। বঞ্চিত বগুড়ার উন্নয়নে সকলে মিলিয়ে কাজ করা হচ্ছে। শুধু বগুড়ায় নয়, দেশের সব খানেই পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে। বগুড়ায় এসে প্রধানমন্ত্রী, একটি জনসেবা, খাল খনন, ই বন্ড উদ্বোধন, বিভিন্ন উন্নয়ন কার্যক্রমেরও উদ্বোধন করবেন।

এমন আরো সংবাদ

Back to top button