জেলার খবর

‘তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে’— এমপি রেজু

25ভোটের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু। মঙ্গলবার বিকেলে রাণীনগরের বড়গাছা ইউনিয়নে ‘দেউলা-মালশন খাল’ পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি রেজু বলেন, “বিএনপি কাজে বিশ্বাসী। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে স্বপ্ন দেখিয়েছিলেন, মাত্র দুই মাসের মাথায় তা বাস্তবায়িত হচ্ছে। কৃষকদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং নদী-নালা খননের মাধ্যমে গ্রামবাংলার অর্থনীতি সচল করা হচ্ছে।”

তিনি আরও জানান, ৩ কিলোমিটার দীর্ঘ এই খাল খননের পর খালের পাড়ে কৃষকদের চলাচলের রাস্তা নির্মাণ এবং বৃক্ষরোপণ করা হবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকল্পটি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৭৫ লাখ ২৪ হাজার টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

সম্পাদনা
এম আর জান্নাত স্বপন

এমন আরো সংবাদ

Back to top button