সাহিত্যহাইলাইটস

শিল্পকলা একাডেমিতে ৪ এপ্রিল পদক পাবেন দুই প্রখ্যাত কথাশিল্পী

শিল্পকলা একাডেমিতে ৪ এপ্রিল পদক পাবেন দুই প্রখ্যাত কথাশিল্পীবাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রখ্যাত কথাসাহিত্যিক রফিকুর রশীদ এবং কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আকিমুন রহমানকে ‘দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬’ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। সমাজমনস্ক সাহিত্যচর্চা, সৃজনশীলতা এবং ইতিহাসচেতনার গভীর প্রতিফলনের জন্য তাঁদের এই সম্মানে ভূষিত করা হচ্ছে।

আগামী ৪ এপ্রিল ২০২৬, বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পদক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক। কবি রেজাউদ্দিন স্টালিন অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন কথাসাহিত্যিক মনি হায়দার। পুরস্কার হিসেবে তাঁদের সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় ও নগদ অর্থ প্রদান করা হবে।

উল্লেখ্য, দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর সাহিত্যকীর্তিকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে প্রতিবছর এই পদক প্রদান করা হয়। এর আগে দেশের অনেক বিশিষ্ট লেখক ও গবেষক এই সম্মাননা লাভ করেছেন।

এমন আরো সংবাদ

Back to top button