কূটনীতি
রিকশায় পুরান ঢাকার ব্যস্ত গলিপথ ঘুরে বেড়ালেন মার্কিন রাষ্ট্রদূত
পুরান ঢাকার ব্যস্ত গলিপথে রিকশায় ঘুরে বেড়িয়েছেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এবং তার স্ত্রী ডিয়ান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।বার্তায় উল্লেখ করা হয়, পুরান ঢাকার প্রাণবন্ত সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়েছেন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এবং তার স্ত্রী ডিয়ান। তাদের সফর শুরু হয় লালবাগ কেল্লার হাম্মামখানা পরিদর্শনের মধ্য দিয়ে, যা যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশনের সহায়তায় যত্নসহকারে সংস্কার করা হয়েছে।



