কূটনীতিহাইলাইটস

জামায়াত আমীরের সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীতজামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার সকাল সাড়ে ৯টায় আমীরের রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠানের বিভিন্ন দিক এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করেন যে, এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ আরও শক্তিশালী হবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বৃটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার  জেমস গোল্ডম্যান, হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) মিস কেট ওয়ার্ড।

অন্যদিকে জামায়াত আমীরের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

এমন আরো সংবাদ

Back to top button