দেশ

কুয়েত সফরে যাচ্ছেন সেনাপ্রধান

জেনারেল ওয়াকার-উজ-জামান | ছবি: আইএসপিআর
জেনারেল ওয়াকার-উজ-জামান | ছবি: আইএসপিআর

তিন দিনের সফরে কুয়েত যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার সেনাপ্রধানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মধ্যপ্রাচ্যের দেশটিতে যাবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এতে বলা হয়, সফরকালে সেনাবাহিনী প্রধান কুয়েত সরকারের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

এ সফরের মাধ্যমে কুয়েতে বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগ এবং অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি) নিয়োজিত বাংলাদেশি সদস্যদের মনোবল বৃদ্ধিসহ দেশটির সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আইএসপিআর আশা করছে।

এমন আরো সংবাদ

Back to top button