রাশিফল

গুরুত্বপূর্ণ কাগজ সাবধানে রাখুন মিথুন, আবেগতাড়িত তুলা

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/ জাতিকা। আপনার জন্মসংখ্যা : ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : চন্দ্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা : ২ ও ৯। শুভ বার : সোম ও মঙ্গল। শুভ রত্ন : মুক্তা ও রক্তপ্রবাল।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারও কারও চাকরি হতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

কোনও আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। মন ভালো থাকবে। পেশাগত দিক ভালো যেতে পারে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বোধ করতে পারেন।

মিথুন (২১ মে-২০ জুন)

কোনও ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন, অন্যথায় বদনাম হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। গুরুত্বপূর্ণ কাগজপত্র সাবধানে রাখুন।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। অবিবাহিতদের কারও কারও বিয়ে হতে পারে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। কর্মপরিবেশ খুব একটা অনুকূল না-ও থাকতে পারে। শত্রুদের দুর্বল ভাববেন না। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তানলাভ হতে পারে। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ বোধ করতে পারেন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। কোনও কারণে আবেগতাড়িত হতে পারেন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কারও সঙ্গে বন্ধুত্ব হতে পারে। ঠাণ্ডা সম্পর্কে সতর্ক থাকুন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যাবে। মূল্যবোধ বজায় রাখুন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। কাউকে দেখে ভালো লাগতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শরীর অসুস্থ হতে পারে। অবহেলা না করে চিকিৎসা নিন। কোনও পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনও ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। দূরের যাত্রা হতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কোনও আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগের সুফল পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে।

এমন আরো সংবাদ

Back to top button